ঢাকা: বিধি তুমি আমার চোখদুটো অন্ধ করে দাও! হাসছি বটে তবে এই ঘটনাকে যে কী বলা যাবে বুঝে উঠতে পারছি না।

সুপ্রিম কোর্ট এলাকায় খোদ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১.১৫ নাগাদ কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা ও দোতালার লিফটের সামনে জানালার থাই গ্লাসের দুটো পার্ট খুলে ফেলে।

ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। হুরুমধারুম শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়াও করে। কিন্তু ধরতে পারেনি।  তারা পালিয়ে যায়।

অ‍্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *