খুলনা: বিএনপি নেতাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে।

খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী।

শুক্রবার দুপুরে বিএনপি নেতার ওপর এই হামলার ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি করা হয়।

পুলিশ ঘটনা সম্পর্কে জানায়, দশগেট এলাকা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর পেটে লাগে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *