ঢাকা: হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশু মারা গিয়েছে। প্রতিদিন এইভাবে শিশু মৃত্যু আছেই।
এই একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আজ শুক্রবার, ১২ জুন, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে হামের এই মৃত্যু ও শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৫১ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা হচ্ছে ৬৪৩।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
