দিনাজপুর: তারেক রহমান দেশ থেকে ছিনতাইকারী, মব নিঃশেষ করতে পারবেন না। নির্বাচন তো আজকে হয়নি, সরকার তো আজকে বসেনি- তারপরেও দেশে ছিনতাইকারীরা মানুষের জীবন নিয়ে নিচ্ছে! কীভাবে? তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা হাতে নেয় না কেন সরকার?
রিকশা করে মহিলারা যেতে পারেন না। ছিনতাইকারীরা টান দিয়ে রিকশা থেকে ফেলে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আধমরা, বা মরে পড়ে থাকে মহিলারা। এই হচ্ছে দেশের অবস্থা।
এমনই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ছিনতাইতারীর হ্যাঁচকা টানে’ রিকশা থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হন এক নারী তাঁকে বাঁচানো যায়নি। তিনি মারাই গেছেন।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে ছয় দিন আগে ‘ছিনতাইতারীর কবলে’ পড়েন তিনি।
নিহত সোহেলী ইসলাম সোমা (৪২) এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকেরা।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানিয়েছেন ‘ছিনতাইয়ের’ ঘটনাটি ঘটেছে ৬ জুন ভোরে; এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সোমার মৃত্যু হয়।
এই কয়দিন তাঁর চিকিৎসা চলেছে।
সবুজ বলছেন, দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। ৬ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় চেপে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে।
“পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে।”
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে আবার মহিলাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান ।
