ঢাকা: কক্সবাজার যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিন, শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রওয়ানা দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সকাল পৌনে ৯টায় গুলশানের বাড়ি থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

সফরসূচী অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। আর সংক্ষিপ্ত পথসভায় কিছু বক্তব্য দেবেন। তেমন ভারি কোনো কর্মসূচি নেই।

এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

এদিকে, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম এবং মধ্যাহ্নভোজন করবেন। তারপর ৪টায় চকরিয়া পৌরবাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করে রাত ১০টায় আবার কক্সবাজার ত্যাগ করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *