ঢাকা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে এবং সংগীতশিল্পী সঞ্জয় দেবের।

সারা দেশকে গৌরবান্বিত করলেন সঞ্জয়।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তিনি অভিনব উপায়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছেন কোটি দর্শকের সামনে।

বিশ্বকাপ মঞ্চে কোনোদিন বাংলাদেশ পৌঁছতে পারবে কি না জানা নেই।

তবে কানাডায় আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিজে সঞ্জয় দেব।

তাঁর নজরকাড়া আউটফিটটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ; যেখানে স্লিভে ফুটে উঠেছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের অসাধারণ প্রিন্ট এবং লাল-সবুজ পতাকার শৈল্পিক সংমিশ্রণ। কী দারুণ শক্তিশালী লাগছিলো তাঁর হাতটা।

পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের এই বিশেষ ডিজাইনটিকে হাইলাইট করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও পতাকাকে গর্বের সাথে তুলে ধরেন। অবশ্য দেশে থাকা রাজাকাররা খুশি না এতে। কারণ একে তো সঞ্জয় সনাতনী, তার উপর আবার দেশের পতাকা দেখাচ্ছেন-!!! হাহাহা!

তবে বিশ্বমঞ্চে কোটি কোটি মানুষের সামনে এই যে দেশপ্রেম, তা মনে রাখার মতো।

আন্তর্জাতিক পর্যায়ে ডিজে ও মিউজিক প্রডিউসার হিসেবে যশ খ্যাতি আছে। সে সুবাদেই ফুটবল বিশ্বকাপের মতো আসরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অংশ নেন সঞ্জয় দেব।

টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় পারফর্ম করেন তিনি।

তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিমও।

সঞ্জয় দেব ও নোরা ফাতেহির পাশাপাশি মঞ্চ মাতান কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *