ঢাকা: হামে আরো পাঁচটি শিশু চলে গেলো। এর দায় নেই এই দেশে কারো!

তবে বলা হচ্ছে হামের উপসর্গে মারা গিয়েছে, তবে উপসর্গ বলে কিছু নেই। সব হাম। টিকা না দেয়ার ফলে। ইউনূস যার জন্য দায়ী।

বলা হয়েছে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে পাঁচ শিশু মারা গেছে।

এ সময়ে সারা দেশে আরও ৭৯৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাঁচ শিশুর মধ্যে তিনজনই ঢাকায় মারা গেছে। এবং একজন রাজশাহীতে, আরেকজন মারা গেছে ময়মনসিংহে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। মোট মারা গেছে ৬৪৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এবং এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ২৪৮ শিশুর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *