ঢাকা: অভিনেত্রী ঝিলিককে হত্যা করা হয়েছে। হয়তো তাঁর স্বামীই তাঁকে হত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।
রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের আট তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঝিলিককে।
এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন।
নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’
তিনি দাবি করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তাঁর স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্বামী তাকে আট তলা থেকে ফেলে দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তাহলে কি আত্মহত্যা? আত্মহত্যা কেন করবেন ঝিলিক? হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার রীতি চলে এই দেশে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
