ঢাকা: ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ, রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে পারে। এবং অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসাথে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এদিন, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিও হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *