ঢাকা: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
আজ, রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এইভাবে প্রতিদিন মৃত্যু আছেই।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) সকাল আটটা থেকে রোববার (১৪ জুন) সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।
এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৫৬০ শিশু। এবং নিশ্চিত হামে মারা গিয়েছে ৯২ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।
