ভোলা: ভোলায় মাছসহ আটক করা হয়েছে তিনজন জেলেকে। আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। জেলেদের কাছে থাকা একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট, ট্রলিং জাল জব্দ করা হয়েছে।
জানা গিয়েছে, চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
যাদের আটক করা হয়েছে তাঁরা হলেন- উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মো. জামাল (৪০),আহমেদপুর ইউনিয়নের আবুল কালাম (৪০) এবং ফরিদাবাদ গ্রামের মো. সিরাজ (৬০)।
জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল এবং ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
