ঢাকা: দেশে হামে মোট শিশু মারা গিয়েছে ৬৫৭ জন। অথচ সরকার চুপ, টোকাইরা কেউ কোনো আওয়াজ দেয় না। মরছে মরুক শিশু, তাতে কার কী আসে যায়?

দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৫৭ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *