ঢাকা: বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ বুধবার তথা ১৭ জুন রয়েছে বহু গুরুত্বপূর্ণ ইভেন্ট।
ফুটবল বিশ্বকাপে সকালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আলজেরিয়া।
বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
এবং সকালে আরেক ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে জর্ডান। রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ডি আর কঙ্গে।
এছাড়া প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
ক্রিকেট প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সরাসরি, দুপুর ২টা, টি স্পোর্টস
ফুটবল বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা-আলজেরিয়া
সরাসরি, সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
অস্ট্রিয়িা-জর্ডান
সরাসরি, সকাল ১০টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
পর্তুগাল-ডি আর কঙ্গো
সরাসরি, রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।
