কুমিল্লা: সড়ক দুর্ঘটনা থেমে নেই। কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার, ১৭ জুন দুপুর ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মুরাদনগর রাস্তার মাথায় উল্টো দিকে ঢাকামুখী লেনে।
তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশি খারাপ।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, কুমিল্লার চান্দিনা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বিআরটিসির বাসটি।
দাউদকান্দির মুরাদনগর রাস্তার মুখে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের বিভাজকের (ডিভাইডার) ওপর উল্টে পড়ে।
এতে বাসের অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
