ঢাকা: হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশুগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ইউনূস বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। তাঁর কোনো সমস্যা নেই এই দেশে হাজার হাজার অন্যায় করেও।
এমনকি আদালত পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা নেয় না! ভাবা যায়? এই সরকার যদি ইউনূস নিরাপত্তা দিয়ে না রাখতো, তাহলে হয়তো শাস্তির একটা আশা দেখা গেলেও যেতে পারতো!
শিশুগুলো যে মারা যাচ্ছে, এগুলো তো হত্যাকাণ্ডের শামিল। উদ্দেশ্যমূলকভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন ইউনূস।
এদিকে, সারা দেশ তো বটেই, সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর বিভাগে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ান, তাউসিফ ও আমায়রা নামের তিন শিশু মারা যায়।
তাদের সবাই এক বছরের নিচে বয়সে।
বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছেন।
