ঢাকা: বিএনপি সরকারের জনকল্যাণমূলক কাজ কোনগুলো? তারেক রহমান হয়তো মনে করছেন দেশ ভীষণভাবে একদম খড়গোশের গতিতে এগিয়ে চলেছে।

তাই রহমান বলেন, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ফলেই দেশে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। সরকারকে সমালোচনা করা যাচ্ছে, সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ায় আমরা জনগণের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি।”

তবে হামে শিশুরা যে প্রতিদিন মারা যাচ্ছে, এই নিয়ে কোনো কথাই বলেন না তিনি।

জনগণকে দেশের মালিক জনগণ উল্লেখ করে তিনি বলেন, জনগণ সচেতন ও সজাগ থাকলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং ভবিষ্যৎ জনগণের হাতেই ন্যস্ত বলে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। তবে জনগণের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সেই অধিকার পুনরুদ্ধার হয়েছে। এখন দেশের মানুষ রাজনৈতিক অস্থিরতা নয়, বরং শান্তি, স্থিতিশীলতা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চায়।

তিনি বলেন, “সরকার গঠনের আগে আমরা একটি রাজনৈতিক দল ছিলাম। কিন্তু সরকার গঠনের পর আমরা পুরো দেশের মানুষের সরকার। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবাই রাষ্ট্রের নাগরিক, সবাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *