নেত্রকোনা: বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হলো।

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় আলাদা আলাদা ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ ভোর ও সকালে এসব ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে মারা গেছেন শামসুল হুদা (৫৫) এবং আশরাফুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে গিয়েছিলেন। সকাল ৬টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে আশরাফুল ইসলামের মরদেহ আজ সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ভোর ৫টা নাগাদ কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে মারা যান ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪)।

জানা গেছে, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরার বাইর তুলতে যান রাজিব। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *