ঢাকা: দেশে ঘনঘন কম্পন অনুভূত হচ্ছে। আবারও ভূমিকম্প হলো। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মাঝারি কম্পন ছিলো এটি। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৪।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সাত বোনের এক রাজ্য মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

ভূকম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ইএমএসসির তথ্যানুযায়ী, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *