নারায়ণগঞ্জ: র্যাবকে ধরে মারে, জখম করে, ওসি, ডিবি কেউ বাদ নেই। এখন সবাই যার খায়। প্রশাসনের এই অবস্থা চলছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিনজন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে তাঁদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে। তাদের গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যারা আহত হয়েছেন তাঁরা হলেন, এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।
সূত্রে জানা গিয়েছে,
ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এক মামলার আসামিকে গ্রেফতারের জন্য যায়।
আর এই সময়েই আসামিপক্ষের লোকেরা তাঁদের ওপর হামলা চালায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।
