চট্টগ্রাম: টোকাই, জামাতিরা তো ধর্ষণ ছাড়া আর কিছু জানবেও না। তাদের চরিত্র আজ থেকে এমন নয়। জামাতের বি টিম এনসিপির চরিত্র ভালো হবে, সেটা আলাদা করে ভাবার কোনো অবকাশ নেই।

এবার দুই এনসিপি দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মহানগরে পদ ও চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে হোটেলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা এবং হুমকির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে।

ঘটনায় ভুক্তভোগী তরুণী চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দলীয় পর্যায়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁর সাথে হওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী ওই তরুণী । এর আগে বুধবার (১৭ জুন) তিনি চকবাজার থানায় জিডি করেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন: এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন এবং জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন।

যিনি ভুক্তভোগী তিনি আবার জঙ্গী জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী।

ঐ নারী অভিযোগ করেন, গত ১৪ জুন সন্ধ্যায় নগরের হোটেল দ্য পেনিনসুলায় এনসিপির কমিটি গঠনের বিষয়ে আলোচনার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়।

সেখানে তাকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদ ও আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে তার সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এমনকি হুমকিও দেয়া হয় তাঁকে। এরপরেই তিনি জিডি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *