ঢাকা: বর্তমানে ডেঙ্গু, ম্যালেরিয়া ও হামের প্রকোপ বাড়ছে ভয়াবহভাবে। ইতিমধ্যে ৫৮ টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বিশেষ করে রিজার্ভ ফরেস্ট অঞ্চলে ম্যালেরিয়া ও হামের প্রকোপ অনেক।
যারাই পাহাড়ে যাচ্ছেন খুব সাবধানে থাকবেন।

বরিশাল বিভাগের জেলাগুলোতে ডেঙ্গুর রোগী বেশি দেখা যাচ্ছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য বলছে, এই বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

যে ছয়টি জেলায় ডেঙ্গু শনাক্ত হয়নি তার মধ্যে আছে ঢাকা বিভাগের শরীয়তপুর; সিলেট বিভাগের মৌলভীবাজার এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা।

এই কয়টিতেও ধরা পড়বে না তা নয়। কারণ ডেঙ্গু, হামের আখড়া হয়েছে এখন বাংলাদেশ।

তবে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই–ই এখনো গত বছরের তুলনায় কম।

গত বছর এই সময় পর্যন্ত; অর্থাৎ ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ৭৭ জন রোগী।

এবং ওই সময় ডেঙ্গুতে মারা যান ৩০ জন।

আর চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত হাসপাতালে ৪ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৭ জন।

তবে মৃত্যু আর শনাক্তের সংখ্যা নিয়ে সরকারের দেয়া তথ্যে বিশ্বাস করে বসে থাকলেই চলবে না। কারণ হামেও মৃত্যু লুকানোর একটা অভিযোগ উঠেছে। নিশ্চিত হামকেও উপসর্গ বলে চালিয়ে দেয়া হচ্ছে।

তাই নিজেরা যতটুকু পারা যায় সতর্ক তো থাকতেই হবে। আর সরকারের অবশ্যই কর্মসূচি নিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *