চট্টগ্রাম: মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো, মুক্তিযোদ্ধাকে অপমান, অপদস্থ, জেল হাজতে প্রেরণ এইসব জঙ্গী ইউনূসের সময় থেকে হয়ে আসছে। এবং এখনো তাঁর যাত্রা অব্যাহত রয়েছে।

এবার অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। ​চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধ|র করা হয়।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সিঁড়ির নিচে জহুরুল আনোয়ারের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধ|র করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

জমি নিয়ে কিছু বিষয়ে মানসিকভাবে নাকি তিনি অস্থির ছিলেন।

মৃতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তাঁর বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। ওই জমি-সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কয়েক দিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। এ ছাড়া অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির র‌্যালিংয়ে রশি বেঁধে নিচতলায় ঝুলে পড়েন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এটি হত্যা বলেই মনে করছেন অনেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *