ঢাকা: আরো তিনটি শিশু মারা গিয়েছে হামে। তবে বলা হচ্ছে, হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে বলা হচ্ছে। নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
এই নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮০।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা হচ্ছে ৯৩। এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৭ জন।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬২ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১১ জন।
একই সময়ে ১ হাজার ১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন হামে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে।
