ঢাকা: আওয়ামী লীগের ভয়ে জড়োসড়ো সরকার-প্রশাসন। চারদিকে পুলিশ আর পুলিশ। এত ভয়?

আওয়ামী লীগ কি হাতে বোমা নিয়ে মিছিল করে? নাকি দেখলেই বোমা ফেলে উড়িয়ে দেয়? এত অন্যায়ের পরেও তো পাল্টা আওয়ামী লীগ কোনো নাশকতা করে না। এগুলো করতে হয় না,, আওয়ামী লীগের এক জয় বাংলা স্লোগানেই থরহরিকম্প লেগে যায় রাজাকারের বুকে।

তারপরেই শুরু হয়ে যায় গণগ্রেফতার।

আগামিকাল, ২৩ জুন — বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী,
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭ বছর।

বাঙালির মুক্তি, গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসী জানাচ্ছে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সষ্টম হয়ে উঠেছে সরকার।

নাশকতার আশঙ্কায় দেশ জুড়ে হাই এলার্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করে থানায় থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা।

অথচ যেখানে নাশকতা হয়, যারা নাশকতা করে তারা দিব্যি হাওয়া লাগিয়ে ঘুরছে! সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ!

এখন মোড়ে মোড়ে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৮ই জুন পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে দেশের সকল মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর বিশেষ সতর্কতা জারি করে চিঠি দেয়া হয়।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়- আগামী ২৩শে জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।

চিঠিতে বলা হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলের চেষ্টাও হতে পারে।

এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি’র নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে তাদের ওপরও চড়াও হওয়ার আশঙ্কা রয়েছে।

আর এরই প্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মেট্রোপলিটন এলাকায় বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য জমায়েতস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *