বগুড়া: গ্রেপ্তারি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের এই নেতাকে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাকিব আল হাসান উপজেলার তালশন গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

পরে ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এবং পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *