চট্টগ্রাম: মব চলছে এখনো দেশজুড়ে। মবমস্টাররা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল এবং দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

পুলিশ জানায়, রবিবার (২১ জুন) সকালে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

পরে নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

একইদিন দিবাগত রাতে অভিযান চালিয়ে আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখযোগ্য যে, রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্কুল প্রাঙ্গণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জয়নাল নগরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেন এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি একটি গাড়ির পেইন্টিংয়ের দোকানে কাজ করতেন।

এ ঘটনায় নিহতের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন— সমীর দাশ (৪৭), আব্দুস সামাদ আজাদ (২৯), জিগার দাস (১৯) এবং মো. জাফর আহমেদ (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন। এই বলে অভিযোগ করেন স্কুলের প্রহরী সমীর দাশ।

এ সময় জয়নালকে হাতেনাতে ধরে ফেলা হয়। এবং তাকে মারধর করা হয়।

একপর্যায়ে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, জয়নালকে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়েছে। এমনকি তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *