চট্টগ্রাম: আবারো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। অহরহ ঘটছে ঘটনাগুলো। দুর্ঘটনায় মারা গেলেন এক কলেজছাত্রী।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় পূরবী পরিবহন ও গ্রীনলাইন পরিবহনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোনাপাড়া জমিদার বাড়ির মাওলানা আরিফুর রহমানের মেয়ে।

তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী পূরবী পরিবহন ও কক্সবাজারমুখী গ্রীনলাইন পরিবহনের বাস দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মুন সিরাজ বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *