ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এই তথ্য জানায়।

সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১২৬ হাম রোগী।

হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৯ জনের মধ্যে।

উল্লেখযোগ্য যে, হামের প্রকোপ শুরুর পর থেকে দেশে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *