ঢাকা: সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একদিকে হাম আরেকদিকে ডেঙ্গুর উপদ্রব।

বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর এই বর্ষাকালেই ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা দেয়।

ডেঙ্গু হলো এডিস মশার কামড়ে সৃষ্ট একটি ভাইরাসজনিত জ্বর, যা সাধারণত বর্ষাকালে বা এর পরপরই মহামারি আকারে দেখা দেয়।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জন মারা গিয়েছেন।

এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুই জনই ময়মনসিংহ বিভাগের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *