চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আজ, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বন্দর সংরক্ষিত এলাকার বাইরে অবস্থিত কাস্টমস অকশন শেডে আগুন লাগার খবর পাওয়া যায় হঠাৎ করেই।
আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুনের কারণে বড় ধরনের কোনো ঝুঁকি নেই।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
