ঢাকা: দীর্ঘ ২ বছর পর বাংলাদেশীদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার।

এতোদিন যারা বয়কট ইন্ডিয়া বলে স্লোগান দিয়েছে, স্লোগান দিতে দিতে যাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তারাই এখন সবার আগে ভিসার জন্য লাইনে দাঁড়াবে।

আওয়ামীলীগ সরকার পতনের পর জামাতের বি টিম এনসিপি ও ইউনুস গং জঙ্গিদের ভারত বিরোধী উগ্র আচরণ এবং বয়কট ইন্ডিয়া স্লোগানের জন্য ভারত সরকার গত ২ বছর ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল।

ভারত অনেক কিছু পর্যবেক্ষণ করেই এই ভিসা বন্ধ করে দেয়।

আর এতে বাংলাদেশের হাজার হাজার ট্যুরিস্ট,ব্যবসায়ী, রুগীর চিকিৎসা পেতে এবং ইউরোপ যাত্রীদের ভিসা পেতে বহু সমস্যার সৃষ্টি হয়।

বিশেষ করে বাংলাদেশে ইউরোপের অনেক দেশের এম্বাসি না থাকায় ভারতে গিয়ে ভিসা নিতে হয়। এতে বহু হয়রানি হতে হয়েছে এবং অতিরিক্ত টাকাও খরচ হয়েছে।

তবুও কিন্তু ভারত বিরোধীরা মুখে ভুলেও উচ্চারণ করবে না যে ভারত বাংলাদেশের পাশে না থাকলে কতটা সমস্যায় পড়তে হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে ট্যুরিস্ট
ঘোষণা দেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার জানান, আবেদন শুরু হবে আগামী ২৮ জুন থেকে। প্রাথমিকভাবে আবেদন করা যাবে ঢাকাসহ ৫টি জেলা থেকে।

এগুলো হলো— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

এর পাশাপাশি মেডিকেল ভিসার কাজ আগের মতোই চালু থাকবে এবং ধীরে ধীরে ভিসা সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *