ঢাকা: বিগত ইউনূস সরকারের টিকা প্রদান সহ স্বাস্থ্য খাতে ব্যাপক অব‍্যবস্থাপনা, অসঙ্গতি, বাটপারির ফলে সৃষ্টি হয়েছে হাম সংকট।

বাংলাদেশে শিশুদের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হামে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যান থেকে বেশি। অভিযোগ উঠেছে সরকার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মর্মান্তিকভাবে আরও ৯ টি শিশুর মৃত্যু হয়েছে। আর এই একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

একই সময়ে নতুন করে ৫২ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৯৩ জনের মধ্যে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৪৫।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *