লক্ষ্মীপুর: খুন, মব সব চলছে একদম পানির গতিতে। কোনো সমস্যা নেই, বাধা দেয়ার জন্য কেউ নেই।
এবার লক্ষ্মীপুরের রায়পুরে পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছে। ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় গনপিটুনিতে হত্যাকারী অন্তর মজুমদারও নিহত হয়েছেন।
নিহতরা নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
ঢাকা নেয়ার পথে মারা যায় শাহীনুরের মেজে মেয়ে কলেজ শিক্ষার্থী ইকরা আক্তারও (১৭)।
নিহত মা ও তিন মেয়ের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলা। নিহত শাহীনুর বেগম মৃত কামাল হোসেনের স্ত্রী।
নিহত হত্যাকারী অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এমন ঘটনা ঘটে ।
হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা, ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৭জন আহতও হন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, কয়েক বছর আগেই শাহীনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন।
ওই বাড়ির নিচ তলায় থাকতেন অন্তর মজুমদার।
