ঢাকা: রাজধানী পুরান ঢাকার সূত্রাপুরে জাকির হোসেন (৩২) এক যুবককে এলোপাতাড়ি কোপ মেরে হত্যা করা হয়েছে।

কে বা কারা এই কাজ করলো, তার সাথে কারো শত্রুতা ছিলো কিনা, নাকি এটা রাজনৈতিক দাঙ্গা লাগানোর চেষ্টা এইসব কিছু জানা যায়নি এখনো।

হত্যার শিকারের আগে সেই যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল। মিছিল থেকে ধাওয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

জানা গিয়েছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

এ ঘটনায় পুলিশ বলছে, তাজিয়া মিছিলের সাথে এই হত্যাকাণ্ডের কোন যোগাযোগ নেই।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, শুক্রবার (২৬ জুন) বিকেলে সূত্রাপুরের বিকে দাস লেনের একটি নির্মাণাধীন ভবনের নিচে এমন মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।

লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে একটি নির্মাণাধীন ভবনের দিকে তাকে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে জাকির নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। পরে তারা চলে যায়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *