ঢাকা: সারা দেশে পতপত করে উড়ছে কালেমা পতাকা।
কিছুদিন ধরেই দেখা যাচ্ছে কালেমা পতাকা রাস্তার মোড়ে-ব্রীজে টানানো হচ্ছে, বাইকে শোডাউন দেয়া হচ্ছে! এগুলো কী হচ্ছে? আসলে দেশের সাধারণ মানুষ ভীষণ আতঙ্কগ্রস্ত এইসব ঘটনায়।
একবারও কি ভেবে দেখেছেন সারা বিশ্ব যে পতাকাকে উগ্রবাদী সন্ত্রাসী-জঙ্গীদের পতাকা হিসেবে জানে সেখানে রাস্তায় রাস্তায় এই পতাকা টানিয়ে কি বুঝানো হচ্ছে?
জনগণের প্রশ্ন, ‘এর উদ্দেশ্য কি ছওয়াব কামানো নাকি পরিকল্পিতভাবে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করিয়ে দেয়া’?
ধীরে ধীরে একটা বিশাল ঝামেলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
এদিকে, মোহাম্মদপুর গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বেশ কয়েকটি এলাকায় উড়ছে এই পতাকা। রাজধানীর কয়েকটি এলাকায় এ চিত্র দেখা যায়।
তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কারা লাগাচ্ছে বা কী উদ্দেশ্যে লাগাচ্ছে তার কোনো তথ্য নাকি নেই তাদের কাছে!
মোহাম্মদপুরের তাজমহল রোড, ইকবাল রোড, খিলজি রোডের দুই পাশেই টাঙানো হয়েছে কালিমাখচিত সাদা পাতাকা।
রেসিডেন্সিয়াল স্কুলের সামনে সড়কের মাঝে আড়াআড়িভাবে দুটি করে পতাকা টাঙানো হয়েছে। সেখানে একটি পুলিশের টহল টিমের উপস্থিতি দেখা যায়। কিন্তু কারা এ পতাকা লাগিয়েছে বা কখন লাগিয়েছে এ-সংক্রান্ত কোনো তথ্য জানাননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ওরা কেউ কিচ্ছু জানে না, অথচ একটা বাচ্চাও জানে।
