কিশোরগঞ্জ: পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো। দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো।
আজ, শনিবার-২৭ জুন সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে।
এবার যে টাকা পাওয়া গিয়েছে, তা অতীতের সব রেকর্ড কাটিয়ে গেছে প্রায়।
শেষ খবর পর্যন্ত, মসজিদের ১৩টি দানবাক্স থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। কড়া নিরাপত্তার মধ্যে চলছে টাকা গণনার কাজ।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়।
এছাড়াও প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
