ঢাকা: দুই বছর বন্ধ থাকার পর আজ ২৮ জুন থেকে চালু হয়ে গেলো বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা।
যতোই ভারত বিরোধিতা করুক রাজাকারেরা, আরেকদিকে ভারতের ভিসা পাওয়ার জন্য তাদের প্রাণটা একবার আসে, একবার যায়।
এই ভিসার জন্য অপেক্ষা করে ছিলেন এতদিন নাগরিকরা। যাই হোক, অবশেষে ভারত তাদের মুখে হাসি ফোটালো।
আজ, রবিবার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনার গদি ছাড়ার পর এবং জঙ্গী ইউনূসের গদি গ্রহণের পর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় ভারত।
নিরাপত্তাজনিত কারণে ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল। জঙ্গী ইউনূসের সময়কালে ভারত বিরোধিতা, দেশে হিন্দু নির্যাতন, জ্বালাও পোড়াও, উস্কানি, পাকিস্তান থেকে জঙ্গী আমদানি সবকিছু চরম মাত্রায় পৌঁছে গিয়েছিলো।
হিন্দু নির্যাতন, জঙ্গী কর্মকাণ্ড এখনো চলছে। তবে দুই দেশের সম্পর্ক অনেকটাই ভালো জায়গায় এসেছে।
এর ফলেই ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের অপেক্ষার অবসান ঘটল।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর গত বৃহস্পতিবার এই ঘোষণা করেন।
তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বাকি আইভ্যাক কেন্দ্রগুলোতেও এ সেবা চালু করে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।
