ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। বলা হয়, এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
এই সংখ্যা নিয়ে হাম এবং হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১২।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা হচ্ছে ৯৩। এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে ৬১৯ জন।
জানা গিয়েছে, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ আর সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
