ঢাকা: ছাত্র ছাত্রীদের সামনে আরেক গুরুত্বপূর্ণ পরীক্ষা উপস্থিত।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামি ২ জুলাই থেকে শুরু হবে।
বাংলাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু এবং নকলমুক্তভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সিসিটিভি তো থাকবেই প্রতিটি পরীক্ষাকক্ষে। এছাড়াও কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষা হয়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যেন না হয় সেজন্য চট্টগ্রাম মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পরীক্ষার সময় কেন্দ্রসংলগ্ন ফটোকপির দোকানগুলোও বন্ধ রাখতে হবে।
সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন করা যাবে না।
এবং মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন ব্যবহার করা যাবে না।
আরো নিয়ম যেমন:
পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ছাড়া অন্য যেকোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
