ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার জন শিশু মারা গিয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ দেখা গিয়েছে ১ হাজার ১৪৫ জন শিশুর শরীরে। আর এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬২৩ জন শিশুর এবং হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬ শিশু মারা গেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৪ জন।
এই সময় ৯৬২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪১ জন শিশু।
