ফেনী: ফেনীতে জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮০) আর নেই।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুরের নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বয়সের অসুখ তো ছিলোই তাঁর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন এই সংসারে।

হাফেজ আহম্মদ সাহেবের জামাতা নূর আহমেদ বাবুল জানিয়েছেন, মরহুমের জানাজা মঙ্গলবার বাদ আসর শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর রাজনীতির সূচনা হয় ১৯৬৪ সালে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে পড়াকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে।

১৯৬৬ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি, ১৯৬৮ সালে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ৬৯ সালে মহকুমা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে স্থান পান।

অ্যাডভোকেট হাফেজ আহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমিতি ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

তিনি ছাত্রজীবন থেকেই প্রবল সাহসী ছিলেন। প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *