পাবনা: রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুরসহ দেশের ১৫ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে ইতিমধ্যে।

আজ, বুধবার (১ জুলাই) আবহাওয়াবিদ মো. আবুল হাসিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া কেমন হবে সে বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এইসমস্ত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *