ঢাকা: আজ পয়লা জুলাই, ম্যাটিকুলাস ডিজাইন এর প্রথম প্রহর। দেশ ধ্বংসের শুরু।

মার্কিনি দালাল ইউনুস ও ডিপ স্টেটের টাকায় শুরু হওয়া রক্তক্ষয়ী আন্দোলন, যা দেশের অগ্রগতিকে থামিয়ে দেয়। এবং এখন একটা নির্বাচিত সরকার এসেছে দেশে, তারপরেও কিছু কিছু কর্মকাণ্ড ইউনূসের ভাবধারাতেই চলছে।

২০২৪ সালে আজ থেকেই শুরু হয়েছিল সাজানো গোছানো একটি দেশ ধ্বংস করার মেটিকুলাস ডিজাইন।

পুলিশ হত্যার মাস , নিরীহ মানুষ হত্যার মাস জুলাই, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের মেটিকুলাস ডিজাইনের দেশ বিক্রির মাস জুলাই মাস আজ থেকে শুরু হয়ে গেছে।

দেশের মেরুদণ্ড ভেঙ্গে ফেলে, দেশকে জঙ্গীবাদে পরিণত করে, সারা বিশ্বে বাংলাদেশকে খারাপ পরিচিত করে রাজাকার, জামাত শিবিরের গোষ্ঠী এবং আমেরিকার দালাল ইউনূস।

পাকিস্তানের দালালেরা, কোটা না মেধা বলা দেশদ্রোহীগুলো এখন ক্ষমতা আর টাকা নিয়ে ঘুমাচ্ছে,আর সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে দেশ ধ্বংস করে দিয়েছে তাদের সাথে।

রাজাকারের পুত্ররা এখন এমপি মন্ত্রী
আর সাধারণ ছাত্ররা চাকরি কি পেলো? বৈষম্য শেষ?

জুলাই হত্যার নামে এখন অবধি গ্রেপ্তারি চলছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া হচ্ছে।

এইদিকে আরেক ডিজাইনার তথা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ উস্কানিমূলক কথা বলেন।

সরকারের উদ্দেশে টোকাই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।’

জনগণ কি বলেছে নাহিদকে? এদের কথাবার্তার সবসময় জঙ্গীপনা।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *