ঢাকা: দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে ভালোই। ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে। এতে করে আনন্দিত বাংলাদেশিরা।
অনেকেই বলছেন, “আমরা চাই দুই দেশের সম্পর্ক সবসময় ভালো থাকুক। আমরা সাধারণ মানুষ। আমরা রাজনীতির মারপ্যাঁচে নেই। কিন্তু আমাদের দেশের কিছু নেতাদের আলপটকা কথাবার্তার জন্য আমাদের ভুগতে হয়”!
এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে আম পাঠানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের জনপ্রিয় জাতের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।
সবমিলিয়ে কলকাতা উপদূতাবাসের জন্য ১০০টি কার্টুনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং ত্রিপুরার সরকারি দূতাবাসের জন্য মোট ১২০ টি কার্টুনে ৫ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।
এরমধ্যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মানিক সাহা এই দুই মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম।
এবং বাকি আম দুই রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আধিকারিকদের শুভেচ্ছা উপহার হিসেবে বণ্টন করা হবে।
