ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন শিশু মারা যায় দেশে। কারো কোনো হেলদোল নেই। মারা যায় যাক! এই মনোভাব নিয়ে আছে সবাই।
এ ছাড়াও হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন শিশু।
আজ, বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৯ জন শিশু মারা গেছে।
এর মধ্যে তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬ জন শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।
২৪ ঘণ্টায় ১৬৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এবং হামের উপসর্গে রোগীর সংখ্যা হচ্ছে ৯৫১। এ সময়ে ৮৮২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮ জন শিশু।
