চট্টগ্রাম: যার ছেলে কারাগারে বছরের পর বছর বিনাদোষে তাঁর মা কী সুস্থ থাকতে পারেন? এই রাষ্ট্র কি এর জবাব দেবে?

সনাতন ধর্মের অহংকার সনাতন ধর্মের গর্ব চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মাতা সন্ধ্যা রাণী খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি স্ট্রোক করেছেন।

চিন্ময় প্রভুর জামিন হচ্ছে না, পুত্রের চিন্তায় চিন্তায় আজ তাঁর এই পরিণতি!

তারেক রহমানকে আবেদন জানাচ্ছে সনাতনী সমাজ- যেন তাড়াতাড়ি সঠিক বিচার করে চিন্ময় প্রভুর মুক্তি দেবার ব্যবস্থা করেন!

বর্তমানে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলের জামিন না পাওয়া এবং দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার চাপ তাঁর স্বাস্থ্যের ওপর বড় আঘাত হেনেছে।

বৃদ্ধ বয়সে কত চাপ নেবেন এই মা? বিনাদোষে ছেলে কারাগারেবন্দী হয়ে আছে।

চিন্ময় প্রভুর ছড়িয়ে পড়তেই ধর্মীয় নেতৃত্বসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

চিন্ময় কৃষ্ণ দাস প্রভু একজন পরিচিত হিন্দু নেতা। বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে তিনি সরব হয়েছেন। তাঁর কন্ঠের জোর ইউনূসের গদি নাড়িয়ে দিতো, তাই ভুয়া মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়। এবং তারেক রহমানও চিন্ময় প্রভুর বিষয়ে একটা কথাও বলেননা।

চিন্ময় দাসের বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং জামিন না পাওয়ায় তিনি কারাগারে রয়েছেন।

একজন স্থানীয় হিন্দু নেতা বলেন, “একজন মায়ের পক্ষে ছেলের এমন অবস্থা দেখা খুব কষ্টের। আমরা সবাই প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *