ঢাকা: ওরা স্লোগান দেয় “দিল্লি না ঢাকা”, অথচ দেশের বেশিরভাগ মানুষ তো দিল্লি যেতে চায় দেখছি (হাহা)।

পাকিস্তানে যেতে ভিসা লাগে না, তবুও কেউ পাকিস্তানে যেতে চায় না। পেয়ারে পাকিস্তান কেন যেতে চায় না?

ভারতীয় দূতাবাস ভিসার আবেদন নেওয়া শুরু করার সাথে সাথে প্রথম দিনেই জানা গিয়েছে প্রায় দেড় লক্ষ জন আবেদন করেছে, বাকি দিনগুলো তো এখনও পড়েই আছে। এরা নাকি করবে ইন্ডিয়া বয়কট।

ওহ আচ্ছা, একটা বিষয় মাথায় এসেছে, অবশ্য এটা যাদের মাথায় ঢুকছে না যে, ভিসা প্রক্রিয়া চালু হওয়ার সাথে সাথেই এত ইন্ডিয়ান ভিসার আবেদন আসছে কোথা থেকে!

তাদের জেনে রাখা উচিত যে, আসিফ নজরুল ষাঁড় কর্তৃক মত প্রকাশ করা যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে সরকারি চাকরি করছে, তারাই হয়তো বা সুযোগ পেয়ে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে! তাই না? ষাঁড় এখন কী বলছেন? নাকি বালির মধ্যে মুখ গুঁজে!?

অথবা আরেকটি বিষয় হতে পারে যে, “দিল্লি না ঢাকা” বলে স্লোগান দেয়া এদেশের সকল সুবোধ ও বিদ্রোহী নাগরিকেরা হাদি হত্যার বিচার প্রত্যাশায় ভারত ঘেরাও কর্মসূচির অংশ হিসেবেই ভারত গমন করছেন!! কট্টরপন্থী, অশ্লীল গালির মাস্টার হাদি বেশ জনপ্রিয় বাংলাদেশে! তাঁকে আবার কেউ কেউ আদর্শও মানে।

আচ্ছা, এবার বলি, প্রায় দুই বছর স্থগিত থাকার পর ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া ফের শুরু করেছে।

কিছুদিন আগেও এই দেশের রাজাকাররা রাস্তায় ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলো, কিন্তু এখন সেই বাংলাদেশি নাগরিকদেরই ভারতীয় পর্যটন ভিসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে প্রায় দুই বছর ধরে ভিসা স্থগিত ছিল। ভারত নিজেদের জাতীয় স্বার্থে এই ভিসা বন্ধ রেখেছিলো।

এই পরিষেবার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে রবিবার, ২৮ জুন, বাংলাদেশ জুড়ে পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক), এবং পূরণ করা আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে সোমবার, ২৯ জুন।

প্রথম দিনেই দেখা গেছে, ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ।

ট্যুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালু করা হয়েছে এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে উপচে পড়ে মানুষের ভিড়। পরিষেবা শুরুর দিনেই প্রায় ১.৪০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে।  হয়তো আরো বেশিই হবে সংখ্যাটা।

ওরা কেন ভারতে যেতে চায়?

দেশের মধ্যবিত্ত শ্রেণির কাছে ভারত মানেই সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা ব্যবস্থা, কেনাকাটা এবং আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার শ্রেষ্ঠ গন্তব্য। এবং ভারতে ঘুরে দেখার মতো বহু কিছু আছে। সারা পৃথিবী ভ্রমণ হয় ভারত ঘুরে দেখলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *