টেকনাফ: টেকনাফে এবার ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ আজিজুল হক (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার ঐ মাদক কারবারিকে আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা এবং নির্দেশনায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিজিবি’র একটি দল এলাকায় গোপনে কৌশল নিয়ে অবস্থান নেয়। তারপরেই আটক করা হয় একজনকে। দুইজন পালিয়ে গেছে বলে খবর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *