ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ঘটনায় হৈচৈ পড়ে যায় রীতিমতো।

ঢাকা কাস্টম হাউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা উড়োজাহাজ থেকে এই সোনা উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-১৪৮) এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কার্গো হোল্ড থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

স্কচটেপ পেঁচানো অবস্থায় ছিলো সোনাগুলো। মোট ১৬০টি সোনার বার পাওয়া গিয়েছে।

এসব সোনার বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪২ কোটি টাকা।

ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *