ঢাকা: প্রতি ২৪ ঘন্টায় শিশু মারা যাচ্ছে হামে। ৪/৫ জন করে প্রতিদিন দেশ থেকে শিশু কমছে। এখন পর্যন্ত হাম নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার! এই হচ্ছে ‘আই হ্যাভ এ প্ল্যান’ সরকার!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

আজ, বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সবমিলিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে পরিসংখ্যান বলছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।

পাশাপাশি বলা হয়, এই সময়ে আরও ৯৬৫ জনের হাম উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৯৯৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১২ হাজার ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *